নিজস্ব প্রতিবেদক | ০২:৪৬ পিএম, ২০২৫-১২-১৩
রাঙামাটির কাপ্তাইয়ে ইনকিলাব মঞ্চের প্রধান সমন্বয়ক ওসমান হাদীকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় কাপ্তাই উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদের নেতৃত্বে মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডা. মো. রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এবং সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা।
সমাবেশে ডা. মো. রহমত উল্লাহ বলেন, “ওসমান হাদীর ওপর হামলা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বিরোধী কণ্ঠ রোধ করা যাবে না। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ বলেন, “রাজনৈতিক ভিন্নমত দমনে পরিকল্পিত হামলার রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, তবে এ ধরনের নৃশংস হামলার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবো।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন কন্ট্রাক্টর, ৫নং ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ও সাংগঠনিক সম্পাদক মো. মফিজুর রহমান, কাপ্তাই উপজেলা যুবদলের সদস্য সচিব মো. ইব্রাহিম হাবিব মিলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. ইব্রাহিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ নাহিয়ান ডালিম, উপজেলা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক মো. রহমত উল্লাহ মনু, উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক উহ্লাচিং মারমা, কর্ণফুলি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিয়াজ উদ্দিন আকাশসহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা দ্রুত হামলাকারীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নবগঠিত সদস্যদের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্...বিস্তারিত
আলমগীর মানিক : আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান জোরদার, মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার, মাদক উদ্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : ত্রয়োদশ জাতীয় সংসদে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির কাউখালীতে আট বছর বয়সী দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের মামলায় আ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক মাদকাসক্ত ও মাদক কারবারিদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের আরও কঠ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চার মাদক কারবারি, পাঁচ মাদকসেবী ও এক ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited